মূল সংবাদে যান
My Blog
সর্বশেষ
অর্থ বাণিজ্য

মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা এবং তেল সরবরাহে বিঘ্নের উদ্বেগে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ৪ শতাংশ বেড়েছে। শুক্রবার (৯ অক্টোবর) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৪ ডলার ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলার ৮ সেন্ট বা ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৪ ডলার ২৮ সেন্টে পৌঁছেছে।

তেলের দাম বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ কাজ করছে। এর মধ্যে রয়েছে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা।

এদিকে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি ইউরোপের শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে। ইউরোপের ৬০০টি বড় প্রতিষ্ঠানের শেয়ারের দর নিয়ে গঠিত এসটক্স ৬০০ সূচক কমেছে শূন্য দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, ফ্রান্সের সিএসি ৪০ সূচক কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ।

বিশ্লেষকদের মতে, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ ইউরোপের আর্থিক বাজারে চাপ তৈরি করছে। এর সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনা যুক্ত হওয়ায় বৈশ্বিক জ্বালানি ও পুঁজিবাজারে অনিশ্চয়তা বাড়ছে।

ভিডিওসব ›